ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আলিয়া মাদরাসায় দুই গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সরকারি আলিয়া মাদরাসায় শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ করেই হলের ভেতর দুই দল শিক্ষার্থীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনার জেরে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। রাত পৌনে ১১টা পর্যন্ত হলের ভেতর বেশ কয়েকজন শিক্ষার্থী অবরুদ্ধ ছিলেন বলে জানা গেছে। প্রশাসন তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। তবে ঠিক কী কারণে বা কাদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত