ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
‘সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ’
সরকার ফারাবী: শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে সরকার অঙ্গীকারবদ্ধ।
বুধবার (১৯ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর ৩৫৫তম গভর্নিং বডি অধিবেশনে অংশ নিয়ে তিনি এ বক্তব্য দেন।
অধিবেশনে উপদেষ্টা জানান, সম্প্রতি সংশোধিত বাংলাদেশ শ্রম আইনের মাধ্যমে গৃহকর্মী, কৃষি শ্রমিক এবং অলাভজনক প্রতিষ্ঠানের কর্মীদেরকে প্রথমবারের মতো শ্রম আইনের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, গভর্নিং বডিতে দেওয়া অঙ্গীকার অনুযায়ী ট্রেড ইউনিয়ন গঠনের শর্তও সহজ করা হয়েছে। শ্রমিকের সংখ্যা ২০ শতাংশের পরিবর্তে ২০ জনে নামিয়ে আনা হয়েছে। একইসঙ্গে নিবন্ধন প্রক্রিয়ায় ব্যক্তিগত তথ্যের বাধ্যবাধকতা কমানো, কালো তালিকা নিষিদ্ধকরণসহ গুরুত্বপূর্ণ সংশোধনী যুক্ত করা হয়েছে।
সাখাওয়াত হোসেন জানান, নতুন আইনে কর্মক্ষেত্রে বৈষম্য প্রতিরোধ, সহিংসতা ও হয়রানির বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। শিশু শ্রম বন্ধ এবং প্রতিরোধমূলক ব্যবস্থাও শক্তিশালী করা হয়েছে। ন্যূনতম মজুরি পুনঃনির্ধারণের সময়সীমাও পাঁচ বছরের পরিবর্তে তিন বছরে নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৯০ অনুসমর্থন করেছে, ফলে আইএলওর সব মৌলিক কনভেনশন সমর্থনকারী দেশ হিসেবে বাংলাদেশ পূর্ণতা পেয়েছে। শ্রমিক নেতা ও ট্রেড ইউনিয়ন কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া আগের সব মামলাও গত এক বছরে প্রত্যাহার করা হয়েছে।
সভায় জানানো হয়, আগামী বছরের মার্চে ঢাকায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে নিয়ে সামাজিক ন্যায়বিচার ফোরাম আয়োজন করা হবে।
অধিবেশনের বাইরে উপদেষ্টা পাকিস্তানের মানব সম্পদ ব্যবস্থাপনা ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী চৌধুরী সালিক হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এতে দক্ষতা উন্নয়নে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে শ্রম সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া এবং সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা