ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে অজিত দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে বুধবার (১৯ নভেম্বর) দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খালিলুর রহমানের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় এবং কলম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি)-এর কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
বৈঠকের সময়, ড. খালিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
সপ্তম সিএসসি ও জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) স্তরের বৈঠকে অংশগ্রহণের জন্য ড. খালিলুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে ভারতে অবস্থান করছে। এই সফরের প্রেক্ষিতে তাদের অজিত দোভালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান মঙ্গলবার (১৮ নভেম্বর) ভারতের রাজধানীতে পৌঁছান। তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। সপ্তম সিএসসির সম্মেলন আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে। সকাল থেকে শুরু হওয়া সম্মেলনটি মধ্যাহ্নভোজের পর শেষ হবে এবং বিকেলেই ড. খালিলুর রহমান ঢাকার উদ্দেশে ফিরে আসবেন।
কলম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি) একটি আঞ্চলিক নিরাপত্তা জোট। ২০২০ সালে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যে সামুদ্রিক সহযোগিতা সম্প্রসারণের উদ্দেশ্যে এটি গঠিত হয়। ২০২২ সালে মরিশাস যোগদান করে। সেশেলস পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে অংশগ্রহণ করে। গত বছর মরিশাসে অনুষ্ঠিত অষ্টম সম্মেলনে বাংলাদেশকে পঞ্চম সদস্য হিসেবে স্বাগত জানানো হয়।
এটি গত বছরের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশের কোনো উপদেষ্টার ভারতের দ্বিতীয় সফর। এর আগে, এ বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারত সফরে যান।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- আফতাব অটো ও জেনেক্স ইনফোসিসের কর্তাদের ১.৪৩ কোটি টাকা জরিমানা
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ