ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আজ ঢাকার আবহাওয়ায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা
ডুয়া ডেস্ক: ঢাকায় আজকের আবহাওয়া গত কয়েকদিনের তুলনায় সামান্য উষ্ণ অনুভূত হতে পারে। বিশেষ করে দিনের তাপমাত্রা কিছুটা বাড়ায় গরমের উপস্থিতি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের প্রথমভাগে আকাশও শুষ্ক থাকতে পারে।
বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র যে পূর্বাভাস দিয়েছে, তাতে রাজধানী ও আশপাশের এলাকার আকাশ দুপুর পর্যন্ত পরিষ্কার থাকবে বলে জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, বাতাস উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার গতিতে প্রবাহিত হবে। সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে, যদিও দিনের তাপমাত্রা অল্প বাড়ার সম্ভাবনা রয়েছে।
সকাল ৬টার পর মাপা তাপমাত্রা অনুযায়ী, ঢাকায় বাতাসের তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ৮২ শতাংশ। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৭ মিনিটে।
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ ছাড়া গতকালের সারাদেশের সম্ভাব্য আবহাওয়া বার্তায় বলা হয়েছিল, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। একইসঙ্গে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর