ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়: ২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল গত ১৩ নভেম্বর প্রকাশিত হয়েছে। যারা অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের সকল বিষয় এবং সকল কোর্সে উত্তীর্ণ হয়েছেন, শুধুমাত্র তাদের চার বছরের সমন্বিত ফলাফল (CGPA) আজ বিকেল সাড়ে ৪টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট result.nu.ac.bd-এ দেখা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় আরও অনুরোধ করেছে, পরীক্ষা সংক্রান্ত বা অন্যান্য তথ্যের জন্য শুধুমাত্র www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসরণ করতে। অন্য কোন উৎস থেকে প্রাপ্ত তথ্যকে নির্ভরযোগ্য মনে না করার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর