ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরণ অনশনে তিতুমীর কলেজ শিক্ষার্থীরা
ডুয়া নিউজ : সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ সাত দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে শিক্ষার্থীরা বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে কলেজটির মূল ফটকের সামনে অনশনে বসেন।
অনশনে থাকা শিক্ষার্থীরা জানিয়েছেন, তিতুমীর কলেজকে ‘সাত কলেজ’ ব্যবস্থার বাইরে এনে আলাদা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, আবাসন সুবিধা, গবেষণাগার স্থাপনসহ বিভিন্ন দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানিয়েছেন, শিক্ষার্থীদের অনশন কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলছে এবং সেখানে কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে
* সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা এবং একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ
* বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম পরিচালনা
* শিক্ষার্থীদের শতভাগ আবাসন সুবিধা নিশ্চিত করা অথবা আবাসন খরচ বহন
* আইন ও সাংবাদিকতা বিভাগ সংযোজন
* যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ
* আসনসংখ্যা সীমিতকরণ এবং গবেষণার জন্য জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করা
শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া