ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ঢাকেবি অধ্যাদেশ: অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে শিক্ষা উপদেষ্টার বৈঠক সোমবার
নিজস্ব প্রতিবেদক: ঢাকার সরকারি সাতটি কলেজকে অন্তর্ভুক্ত করে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (ঢাকেবি) খসড়া অধ্যাদেশ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেবেন। এই সভা আয়োজন করছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার।
রোববার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশের ওপর অংশীজনের মতামত গ্রহণের উদ্দেশ্যে মতবিনিময় সভা আগামী ১৭ নভেম্বর ২০২৫ তারিখ সকাল সাড়ে ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। সভার স্থান: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষ, কক্ষ নম্বর-১৮১৫, ভবন নং-৬।
সভায় উপস্থিত থাকার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ.এস.এম. আমানউল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতারকে অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. রেজাউল করিম, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ.এম. সারওয়ার উদ্দিন চৌধুরী, সাত কলেজের অ্যালামনাই মাহমুদুর রহমান মান্না, মীর সরফত আলী সপু এবং হেলেন জেরিন খানকেও সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর