ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ঢাকা, সিটি ও আইডিয়াল কলেজে শান্তি কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সাইন্সল্যাব সংলগ্ন সিটি কলেজ, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সম্ভাব্য সংঘাত রোধের জন্য ৯ সদস্যের একটি শান্তি কমিটি গঠন করা হয়েছে।
রোববার বেলা ১১টায় ঢাকা কলেজের আ. ন. ম. নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে পুলিশের উদ্যোগে তিন কলেজের শিক্ষার্থীদের মিলনমেলায় এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে প্রতিটি কলেজের একজন শিক্ষক, একজন ছাত্র প্রতিনিধি এবং ধানমন্ডি, কলাবাগান ও নিউমার্কেট থানার একজন করে প্রতিনিধি রয়েছেন।
মিলনমেলায় ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম। বিশেষ অতিথি ছিলেন সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজি নেওয়ামুল হক ও আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজওয়ানুল হক। সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।
নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক বলেন, শিক্ষার্থীদের মধ্যে সংঘাত বা উত্তেজনা দেখা দিলে কমিটি তা দ্রুত সমাধানে কাজ করবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তিনি শিক্ষার্থীদের পরস্পরের প্রতি সহানুভূতি ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংঘর্ষের খবর সবাইকে উদ্বিগ্ন করে। তবে এই মিলনমেলা প্রমাণ করেছে, শিক্ষার্থীরা ভবিষ্যতে কোনো সংঘর্ষে জড়াবে না। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ গঠনে সতর্ক থাকার পরামর্শ দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর