ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
এসএসসির ফরম পূরণে সময়সীমা বর্ধিত করলো ঢাকা বোর্ড
ডুয়া ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বর্ধিত করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বিলম্ব ফি নিয়ে শিক্ষার্থীদের জন্য ফরম পূরণের নতুন সময় ২ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, যারা প্রথম পর্যায়ে ফরম পূরণ করতে পারেননি, তাদের আবেদনের প্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে।
প্রথমে ১ ডিসেম্বর ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়, যা নির্ধারিত সময়ে (৯ ডিসেম্বর) সমাপ্ত হওয়ার কথা ছিল। পরে ১৪ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয় এবং ১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছিল, যার ফি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৮ ডিসেম্বর।
এবার বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ফরম পূরণের আলাদা ফি নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ফি ২ হাজার ২৪০ টাকা, এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ২ হাজার ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সীমার মধ্যে ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের ১০০ টাকার বিলম্ব ফি দিতে হবে।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ি শিক্ষাপ্রতিষ্ঠানগুলি শিক্ষার্থীদের কাছ থেকে বিলম্ব ফি হিসেবে সর্বোচ্চ ১০০ টাকা নিতে পারবে এবং নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের ২৪ মাসের বেশি সময়ের বেতন ও সেশন চার্জ নেওয়া যাবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া