ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
গণভোটের আড়ালে ফ্যাসিবাদ ফেরানোর চেষ্টা চলছে কি না—বিবেচনা জরুরি: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচন ও গণভোট আলাদাভাবে আয়োজন করলে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, গণভোট আয়োজনের আড়ালে পতিত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার কোনো প্রয়াস চলছে কি না, তা গভীরভাবে বিবেচনা করা জরুরি। তিনি সতর্ক করে বলেন, বিএনপির বিজয় ঠেকাতে যারা ষড়যন্ত্রে লিপ্ত, তারাই শেষ পর্যন্ত নিজেদের বিপর্যয়ের মুখে পড়বে।
তিনি বলেন, দুর্বল সরকারকে হুমকি দেওয়ার প্রয়োজন নেই; বরং রাজনৈতিক দলগুলোকে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের রায় মোকাবিলা করার প্রস্তুতি নিতে হবে।
অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা করে তারেক রহমান বলেন, মাসের পর মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হলেও জনগণের স্বার্থসংশ্লিষ্ট কোনো গুরুত্বপূর্ণ বিষয় তাতে স্থান পায়নি।
আলু চাষিদের প্রাপ্য ভর্তুকির অর্থ দিয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা অবাস্তব বলে মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, গণভোটের চেয়ে আলু চাষিদের ন্যায্যমূল্য দেওয়া এবং পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা অনেক বেশি প্রয়োজনীয়।
নারী কর্মসংস্থান ইস্যুতেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। প্রশ্ন রেখে বলেন, কর্মঘণ্টা কমানোর নামে নারীদের চাকরির সুযোগ কি সংকুচিত করা হচ্ছে না? পোশাক কারখানায় যদি নারীরা ৮ ঘণ্টার বদলে ৫ ঘণ্টা কাজ করেন, তবে তাদের বাকি সময়ের মজুরি কে দেবে?
তারেক রহমান বলেন, আজ গণভোট নয়, সবচেয়ে বেশি প্রয়োজন কৃষক, শ্রমিক ও কর্মহীন মানুষের বাস্তব সমস্যার সমাধান। একজন বেকারের কর্মসংস্থানই এখন দেশের প্রকৃত অগ্রাধিকার হওয়া উচিত।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত