ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিইউপি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তি আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু করেছে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। এবার বিশেষভাবে ২০২৪ সালে এইচএসসি পাস করা শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম সুযোগ রাখা হয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার জন্য এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ ৮ এবং মানবিক শিক্ষার্থীদের জন্য জিপিএ ৭.৫ আবশ্যক।
আবেদন প্রক্রিয়া শেষে ৭ ডিসেম্বর যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ১ জানুয়ারি থেকে প্রার্থীরা তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নির্ধারিত তারিখে। ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের পরীক্ষা ৯ জানুয়ারি, আর্টস ও সোশ্যাল সায়েন্সের ১০ জানুয়ারি, এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের পরীক্ষা ১৭ জানুয়ারি নেওয়া হবে। ফলাফল প্রকাশ করা হবে ১৪ থেকে ২০ জানুয়ারির মধ্যে।
ভর্তির আরও বিস্তারিত তথ্য এবং আবেদন সংক্রান্ত নির্দেশনা জানতে আগ্রহীরাBUP ভর্তির ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা