ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অনার্স ফল প্রকাশের আগে বিসিএসে সাফল্য পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক: ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার রাতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ ফল প্রকাশ করে, যেখানে মোট ৬৬৮ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে।
ফলাফলে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী খাদিজা আক্তার শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। খাদিজা তার অনার্স পরীক্ষা শেষ করেছে, কিন্তু ফল প্রকাশিত হয়নি। এই কারণে তিনি নিয়ম অনুযায়ী ‘অ্যাপিয়ার্ড’ হিসেবে অংশগ্রহণ করেছেন।
খাদিজা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে আবাসিক। তার বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগরে। তিনি সংবাদমাধ্যমকে জানান, “আমাদের অনার্স পরীক্ষার ফল প্রকাশিত হয়নি, তবে আমরা শেষ সেমিস্টারের রিসার্চ, সেমিনার প্রেজেন্টেশন ও ফিল্ড ওয়ার্ক শেষ করেছি। থিওরিটিক্যাল কমপ্রিহেনসিভ পরীক্ষা বিশ্ববিদ্যালয় আগেই নিয়েছে, যাতে আমরা ‘অ্যাপিয়ার্ড’ দেখিয়ে বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারি। সেই পরীক্ষার পরই আমি আবেদন করি, আর সফল হই।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি