ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
সাত দিন পতনের পর শেয়ারবাজারে প্রাণের স্পন্দন
নিজস্ব প্রতিবেদক : টানা ৭ কর্মদিবস পতনের পর আজ (১১ নভেম্বর) সূচকের উত্থান হয়েছে দেশের শেয়ারবাজারে। সূচকের উত্থান হলেও এদিন টাকার অংকে লেনদেন কমেছে। গত ৭ কর্মদিবসে সূচক কমেছে ২৬১.৪৬ পয়েন্ট। আর এই সময়ে বাজার থেকে হারিয়ে গেছে প্রায় ১৫ হাজার ৮১৫ কোটি টাকার পুঁজি বা মূলধন। তবে আজকের উত্থানে সূচক বেড়েছে ১২ পয়েন্ট এবং বাজার মূলধন ফিরেছে ৩২৩ কোটি ৪০ লাখ টাকার।
আজ সপ্তাহের তৃতীয় কর্মদিবসে (মঙ্গলবার) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৭২.৭৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬.৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭.১৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৬.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১৭.১১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮৩টির দর বেড়েছে, ১৪৪টির দর কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন ৩৩৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৫৬ কোটি ৩৩ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৬ কোটি ৫৮ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬০টির, কমেছে ৬৭টির এবং পরিবর্তন হয়নি ১৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৫০.৪৩ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৪০.১৩ পয়েন্ট কমেছিল।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)