ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ সার্ভিসের ভবিষ্যৎ নিয়ে নিরীক্ষকের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এবং বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিসিএফসিসি) পরিচালনার মাধ্যমে ব্যবসা পরিচালনা করা রাষ্ট্র মালিকানাধীন কোম্পানি বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড দীর্ঘ বছর ধরে লোকসানের বেড়াজালে আটকে আছে। সম্প্রতি প্রকাশিত আর্থিক প্রতিবেদনে কোম্পানির দুর্বল পারফরম্যান্সের কারণে এর ভবিষ্যৎ নিয়ে গুরুতর শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
নিরীক্ষকের দেওয়া তথ্য অনুযায়ী, ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছর শেষে বাংলাদেশ সার্ভিসেসের পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৭০৫ কোটি ৮২ লাখ টাকা। এ সময় পর্যন্ত কোম্পানির চলতি মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৩০৮ কোটি ৪৬ লাখ টাকা। বড় অঙ্কের পুঞ্জীভূত লোকসানের পাশাপাশি শেয়ারবাজারের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানির রিজার্ভ ঘাটতি রয়েছে ২ হাজার ৭৩৪ কোটি ৩৮ লাখ টাকা। এসব আর্থিক দুর্বলতার কারণে কোম্পানিটি ভবিষ্যতে তার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি ইন্টারকন্টিনেন্টাল ঢাকা ও বিসিএফসিসি পরিচালনায় দীর্ঘ বছর ধরে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। এতে প্রায় এক যুগ ধরে কোম্পানির লোকসান হচ্ছে। ১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এই কোম্পানিটি সর্বশেষ মুনাফা করেছিল ২০১৩-১৪ অর্থবছর-এ, যার পরিমাণ ছিল মাত্র ৩ কোটি ২১ লাখ টাকা। এরপরের অর্থবছর (২০১৪-১৫) থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত টানা প্রতি অর্থবছর-এ লোকসান হয়েছে।
আলোচিত এই ১২ বছরে কোম্পানিটির নিট লোকসানের পরিমাণ ছিল যথাক্রমে – ৩০ কোটি ৭৯ লাখ টাকা (২০১৪-১৫), ১৯ কোটি ৫ লাখ, ৪৯ কোটি ২৮ লাখ, ৫৫ কোটি ৪৫ লাখ, ৩৬ কোটি ৪৪ লাখ, ৪৬ কোটি ৩০ লাখ, ১৮০ কোটি ৬৬ লাখ (সর্বাধিক), ১১০ কোটি ৯৬ লাখ, ৮৫ কোটি ৭৩ লাখ, ৭৮ কোটি ৫২ লাখ এবং সর্বশেষ ৮৭ কোটি ৪২ লাখ টাকা (২০২৪-২৫)। দীর্ঘমেয়াদী লোকসান সত্ত্বেও, ব্যবসা পরিচালনায় আরও অর্থ সংস্থান করতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে কোম্পানিটি ঋণ নিয়েছে, যার পরিমাণ বর্তমানে দাঁড়িয়েছে ৯০৭ কোটি ৯৭ লাখ টাকা। এর ফলে ঋণ ইক্যুইটি রেশিও দাঁড়িয়েছে ০.৪২। চলমান ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসেও (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানির লোকসান হয়েছে ২৪ কোটি ২৫ লাখ টাকা।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির মোট ৯ কোটি ৭৮ লাখ শেয়ারের বিপরীতে পরিশোধিত মূলধন রয়েছে ৯৭ কোটি ৭৯ লাখ টাকা। এর মধ্যে ৯৯.৬৮ শতাংশ শেয়ারের মালিকানা সরকারের কাছে এবং বাকি দশমিক ৩২ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে বিদেশি ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে।
উল্লেখ্য, এই হোটেলটি ১৯৬৬ সালে ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপের নিয়ন্ত্রণে যাত্রা শুরু করে এবং পরবর্তীতে ১৯৮৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ঢাকা শেরাটন হোটেল নামে পরিচালিত হয়। শেরাটনের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে এটি 'রূপসী বাংলা হোটেল' নামে নিজস্ব ব্যবস্থাপনায় চলছিল। ২০১২ সালে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপের (আইএইজি) সঙ্গে ৩০ বছর মেয়াদি চুক্তি করে। সংস্কারকাজ শেষে ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর কোম্পানিটির অধীনে এটি 'ইন্টারকন্টিনেন্টাল ঢাকা' নামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)