ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
আবারও নতুন শেয়ার ইস্যু করতে চায় ড্যাফোডিল কম্পিউটার্স
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি আবারও নতুন শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
বৈঠকে ৩ কোটি ২৬ লাখ ৯০ হাজার সাধারণ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা এবং প্রিমিয়াম ৫ টাকা ধরা হয়েছে, অর্থাৎ প্রতি শেয়ারের ইস্যু মূল্য ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ইস্যুর মাধ্যমে কোম্পানিটি মোট ৪৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা তহবিল সংগ্রহের পরিকল্পনা করেছে।
শেয়ারগুলো ইস্যু করা হবে ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের নামে। অর্থাৎ কনসার্নের কাছ থেকে নেওয়া ঋণের অর্থ শেয়ারে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। ফলে এটি কার্যত একটি ডেট-টু-ইকুইটি কনভার্সন প্রক্রিয়া।
কোম্পানির এই সিদ্ধান্ত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে। এর আগে কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমোদনও নেওয়া প্রয়োজন হবে। এ লক্ষ্যে কোম্পানিটি আগামী ২৯ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। সভার রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।
উল্লেখ্য, এর আগেও কোম্পানিটি একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল। গত বছরের ৩ ডিসেম্বর অনুষ্ঠিত পর্ষদ সভায় ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের কাছ থেকে নেওয়া ঋণকে শেয়ারে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। তখন অভিহিত মূল্য ১০ টাকা দরে ৪ কোটি ৬৭ লাখ শেয়ার ইস্যুর প্রস্তাব করা হয়েছিল। তবে সে প্রস্তাবে শেয়ারহোল্ডারদের সম্মতি থাকলেও বিএসইসি তা নাকচ করে দেয়।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)