ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
রেকর্ড গড়ার মূল কারিগর ১০ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক : আজ (১০ নভেম্বর) গত সাড়ে ৪ মসের সর্বনিম্ন অবস্থানে শেয়ারবাজারে সূচক। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৮৬১ পয়েন্টে, যা গত সাড়ে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন। আর এই রেকর্ড গড়ার নেতৃত্বে ছিল ১০ কোম্পানি। ওই ১০ কোম্পানির কারণে ডিএসইর সূচক কমেছে ২১ পয়েন্ট। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ১০টি হলো- রেনেটা, বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, ন্যাশনাল ব্যাংক, গ্রামীণ ফোন, ওয়ালটন হাইটেক, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং ইস্টার্ন ব্যাংক।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট কমেছে রেনেটার। কোম্পানিটি আজ ডিএসইর সূচক থেকে প্রায় ৫ পয়েন্ট কমিয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৭ টাকা ৯০ পয়সা বা ৪.৪০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৮৪ টাকা ৭০ পয়সায়। আর শেয়ারটির দর ৩৭২ টাকা থেকে ৪০৭ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৩ কোটি ৪৮ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
আজ ডিএসইর সূচক থেকে প্রায় ৩ পয়েন্ট কমিয়েছে বেক্সিমকো ফার্মা। এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ২.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৮ টাকা ৮০ পয়সায়। আর শেয়ারটির দর ১০৭ টাকা ৬০ পয়সা থেকে ১১২ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ২ কোটি ৪৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
আজ ডিএসইর সূচক থেকে ২ পয়েন্টের বেশি কমিয়েছে ইসলামী ব্যাংক। এদিন ব্যাংকটির শেয়ার দর ১০ পয়সা বা ১.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৫ টাকা ১০ পয়সায়। আর শেয়ারটির দর ৩৫ টাকা ৫০ পয়সা থেকে ৩৬ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ৩৫ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য ৭ কোম্পানির মধ্যে- স্কয়ার ফার্মা ৩ পয়েন্টের বেশি, ন্যাশনাল ব্যাংক প্রায় ২ পয়েন্ট, গ্রামীণ ফোন প্রায় ২ পয়েন্ট, ওয়ালটন হাইটেক প্রায় ২ পয়েন্ট, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স ১ পয়েন্টের বেশি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রায় ১ পয়েন্ট এবং লাভেলো আইস্ক্রিম ১ পয়েন্টের বেশি কমিয়েছে।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)