ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
আরশের সঙ্গে জুটি ভাঙার কারণ জানালেন তিশা
বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় মুখ তাসনুভা তিশা দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করে আসছেন। একক চরিত্রে কিংবা জুটিতে সব জায়গাতেই নিজের অভিনয় দক্ষতায় তিনি সমানভাবে প্রশংসিত। সাম্প্রতিক সময়ে অভিনেতা আরশ খানের সঙ্গে তার অন-স্ক্রিন রসায়ন বিশেষভাবে আলোচিত হয়েছিল। তবে নতুন এক নাটকে তারা একসঙ্গে থাকলেও ক্যামেরায় আরশ-তিশাকে দেখা যায়নি এক ফ্রেমে। কেন এই জুটি ভাঙল, সেটিরই ব্যাখ্যা দিলেন তিশা নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিশা বলেন, “আরশ খানের সঙ্গে একাধিক নাটকে কাজ করেছি, দর্শকও আমাদের জুটি পছন্দ করেছেন। গত বছর অল্প সময়ের মধ্যেই আমরা সবচেয়ে বেশি কাজ করেছি একসঙ্গে। তবে টানা কাজ করতে গেলে কখনও কখনও বোঝাপড়ার ঘাটতি বা তালমিলের সমস্যা তৈরি হয়। আমার মনে হয়েছিল, বারবার একসঙ্গে কাজের কারণে এমন কিছু বিষয় ঘটছিল।”
তিনি আরও বলেন, “যখন কোনো জুটি কোনো সমস্যার মধ্যে পড়ে, তখন ভালো কাজ সম্ভব হয় না। তাই আমি নিজেই একটু বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিই। মনে হয়েছিল, কিছুটা সময় নিয়ে আবার নতুনভাবে শুরু করাই ভালো। এখন মনে হচ্ছে, সিদ্ধান্তটি ঠিকই ছিল। সময় নেওয়ার পর হয়তো আবারও একসঙ্গে কাজ করব।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি