ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারাল টাইগ্রেস যুবারা
ডুয়া ডেস্ক : অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের টাইগ্রেস যুবারা।
মঙ্গলবার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে সুপার সিক্সের গ্রুপ ওয়ানের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
ভারি বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ খুব একটা সুবিধে করতে পারেনি। বাংলাদেশ বোলারদের দাপটে একের পর এক উইকেট হারায় তারা। ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা ৬ উইকেট হারিয়ে ৫৪ রান করতে সক্ষম হয়। সর্বোচ্চ ১৬ রান করে অপরাজিত থাকেন আমরিতা রামতাহাল। এছাড়া ১৩ রান করেন নাইজান্নি চুম্বেরব্যাচ।
নিশিতা আক্তার নিশি ৩টি উইকেট দখল করেন। আর আনিসা আক্তার সোবা ২টি উইকেট শিকার করেন।
৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনারের দৃঢ়তায় নবম ওভারেই বিনা উইকেটে জয় লাভ করে বাংলাদেশ। ফহোমিদা ছোয়া ১৪ ও জুয়াইরিয়া ফেরদৌস ২৫ রানে অপরাজিত থাকেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)