ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৩ কোম্পানির ডিভিডেন্ড কমেছে

সরকার ফারাবী
সরকার ফারাবী

রিপোর্টার

২০২৫ নভেম্বর ০৭ ১৪:৫১:৩৫

বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৩ কোম্পানির ডিভিডেন্ড কমেছে

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানি রয়েছে। যার মধ্যে ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৩ কোম্পানি। ডিএসইতে প্রকাশিত তথ্য অনুযায়ী আলোচ্য বছরে ডিভিডেন্ড কমেছে ৩ কোম্পানির। একই সময়ে ডিভিডেন্ড বেড়েছে ৫টি, অপরিবর্তিত রয়েছে ৩ কোম্পানি এবং ধারাবাহিকভাবে আগের বছরের মত এবারও ডিভিডেন্ড দেয়নি ২টি কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিভিডেন্ড কমে যাওয়া কোম্পানিগুলো হলো- বারাকা পাওয়ার, খুলনা পাওয়ার কোম্পানি এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন।

বারাকা পাওয়ার

কোম্পানিটি ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। আগের বছর কোম্পাটি ৩.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি প্রতি শেয়ারে আয় করেছে ৩৬ পয়সা। এর আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ টাকা ১২ পয়সা।

অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৪ টাকা ৩৯ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৯৫ পয়সা।

৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির প্রতি শেয়ারের নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৬৩ পয়সা, যা আগের বছর একি সময় ছিল ২২ টাকা ৬১ পয়সা।

খুলনা পাওয়ার কোম্পানি

কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৯ পয়সা, আগের অর্থবছর ইপিএস হয়েছিল ১৫ পয়সা।

অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ১ টাকা ৫৫ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ১০ পয়সা।

সর্বশেষ ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৩ পয়সা, যা আগের বছর ছিল ১৮ টাকা ৩৪ পয়সা।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন

৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৭ টাকা ৮০ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৭ টাকা ৫২ পয়সা লোকসান হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ১৮ টাকা ১৭ পয়সা, যা আগের বছর ছিল ৫ টাকা ৫৩ পয়সা।

সর্বশেষ ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯০ টাকা ১৩ পয়সা, যা আগের বছর ছিল ৯৮ টাকা ১৫ পয়সা ।

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি... বিস্তারিত