ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজি দৌড়ে টানটান উ’ত্তেজনা
ডুয়া স্পোর্টস নিউজ :বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরকে ঘিরে জমে উঠেছে প্রস্তুতি। মোট ১১টি প্রতিষ্ঠান অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করলেও নথিপত্র যাচাই ও পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে প্রাথমিক পর্যায়ে তিনটি প্রতিষ্ঠানকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সবশেষ যাচাই-বাছাই শেষে পাঁচটি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিসিবি আনুষ্ঠানিকভাবে এই পাঁচ ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করে।
বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, আসন্ন আসর অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারির মধ্যে। গত ৪ নভেম্বর, মঙ্গলবার সভা শেষে টুর্নামেন্টের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, সময়সূচি চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
এবারের আসরে কিছু ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হলেও দুটি দল—রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস—তাদের পুরোনো নামেই অংশ নেবে। অন্যদিকে, তিনটি দল নতুন নামে মাঠে নামছে। চট্টগ্রাম দল হবে ‘চিটাগং রয়েলস’, রাজশাহী খেলবে ‘রাজশাহী ওয়ারিয়র্স’ নামে, আর সিলেট দল অংশ নেবে ‘সিলেট টাইটানস’ হিসেবে।
এক নজরে এবারের পাঁচ ফ্র্যাঞ্চাইজি—রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, চিটাগং রয়েলস, রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানস।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)