ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় বুধবার সকাল থেকে দিনভর বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জানিয়েছে, লাইন ও ট্রান্সফরমার মেরামতসহ রক্ষণাবেক্ষণ এবং ঝুঁকিপূর্ণ গাছপালা কাটার কাজের কারণে সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। প্রায় ৯ ঘণ্টার এই লোডশেডিংয়ের বিষয়টি মঙ্গলবার বিকেলে জারি করা এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।
বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকায় ১১ কেভি ফিডার লাইনে সব ধরনের বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ে লাইনকে চালু অবস্থায় ধরেই চলার অনুরোধ করা হচ্ছে, যাতে কোনো ব্যক্তি অসতর্ক হয়ে দুর্ঘটনায় না পড়েন। কাজ দ্রুত শেষ হলে সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলেও উল্লেখ করা হয়।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে নির্বাহী প্রকৌশলী উন্নত সেবা নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য ড. নুরুল ইসলাম