ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
হাসিনার বিচারের রায় হবে আগামী সপ্তাহে: মাহফুজ আলম
নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচারের কার্যক্রম আগামী সপ্তাহেই শুরু হবে এবং এর রায়ও দেওয়া হবে। এতে জুলাই শহীদ পরিবারের দীর্ঘদিনের বেদনা কিছুটা লাঘব হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।
মাহফুজ আলম বলেন, আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম—বিচারের কাজ শুরু করবো—সেটা শুরু করতে পেরেছি। এখন ট্রাইব্যুনালে আরও অনেকের বিচার চলছে। যারা ছাত্র জনতার হত্যা ও গুমের সঙ্গে জড়িত, তাদের কেউই দায় এড়িয়ে যেতে পারবে না।
তিনি আরও জানান, এই বিচার প্রক্রিয়া চলমান থাকবে। পরবর্তী সরকারও এই বিচারকাজ এগিয়ে নেবে।
সংস্কার কার্যক্রমের অগ্রগতির বিষয়ে উপদেষ্টা বলেন, আমরা অনেক দূর এগিয়েছি। দেশের রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছে জুলাই সনদে স্বাক্ষর করেছে, যা বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। এর মাধ্যমে বাংলাদেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।
তিনি আশা প্রকাশ করেন, জুলাই সনদ ও সংস্কার কার্যক্রম অনুসরণ করে ভবিষ্যতে নির্বাচিত সরকার যদি এই কাজগুলো সম্পন্ন করতে পারে, তাহলে আমরা যে ‘নতুন বাংলাদেশ’ স্বপ্ন দেখি—সেটি বাস্তবে রূপ নেবে। সেখানে থাকবে ক্ষমতার ভারসাম্য, আইনের শাসন ও সুবিচার। গুম, খুন ও নিপীড়নের রাজনীতি আর ফিরবে না।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে