ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
আন্তঃলেনদেন ব্যবস্থা চালু, কিন্তু কোথায় ‘বিকাশ’ ও ‘নগদ’?
নিজস্ব প্রতিবেদক: দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারগুলোর (পিএসপি) মধ্যে আন্তঃলেনদেন (ইন্টারঅপারেবল) ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। তবে দ্বিতীয় বৃহত্তম এমএফএস প্রতিষ্ঠান ‘নগদ’ এখনও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন না পাওয়ায় এই সেবার বাইরে রয়েছে। অন্যদিকে, বৃহত্তম প্রতিষ্ঠান ‘বিকাশ’ তাদের সিস্টেম পূর্ণাঙ্গভাবে নিরাপদ নয় জানিয়ে তিন মাস সময় চেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইন্টারঅপারেবল লেনদেন চালুর জন্য কারিগরি প্রস্তুতি ও চার্জ নির্ধারণে অনুষ্ঠিত বৈঠকগুলোতে বিকাশ ও নগদসহ সব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সব পক্ষের মতামতের ভিত্তিতে গত ১৩ অক্টোবর বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে ১ নভেম্বর থেকে সেবা চালুর ঘোষণা দেয়।
তবে লাইসেন্স সংক্রান্ত জটিলতার কারণে নগদকে চূড়ান্ত অনুমোদন দেওয়া সম্ভব হয়নি, যদিও তারা শুরু থেকেই এই উদ্যোগে যুক্ত ছিল। এদিকে, বিকাশ গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংককে জানিয়েছে যে, তাদের সিস্টেম এখনও পূর্ণাঙ্গভাবে নিরাপদ নয়, তাই ৩১ জানুয়ারি পর্যন্ত সময় প্রয়োজন।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, "বিকাশ জানিয়েছে, তাদের নিরাপত্তা ও প্রযুক্তিগত কাঠামো সম্পূর্ণ প্রস্তুত নয়। তাই তারা তিন মাস সময় চেয়েছে। নগদের অনুমোদনের বিষয়টি পরে জানানো হবে।"
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ১৭টি প্রতিষ্ঠানকে যুক্ত করার পরিকল্পনা ছিল। তবে লাইসেন্স সংক্রান্ত জটিলতায় নগদ বাদ পড়ায় বর্তমানে ১০টি প্রতিষ্ঠান নিয়ে এই সেবা শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে রকেট, ইসলামী ব্যাংকের এম ক্যাশ, দুটি পিএসপি এবং ৭টি ব্যাংক। আরও ৫টি প্রতিষ্ঠান সংযুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, দেশের সবচেয়ে বড় দুই এমএফএস প্রতিষ্ঠান—বিকাশ ও নগদ—এই সেবার বাইরে থাকায় আন্তঃলেনদেনের পূর্ণ সুফল এখনই ভোক্তারা পাচ্ছেন না।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি