ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
জুলাই যোদ্ধা আরমানের রহস্যজনক মৃ'ত্যু, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণখানে উত্তরা সরকারি কলেজের প্রাক্তন ছাত্র ও উত্তরা জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক আরমান আহমেদ শাফিনের (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ নভেম্বর, ২০২৫) দুপুরে দক্ষিণখানের আদম আলী মার্কেটের পাশের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে আরমানের মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি সিলিংফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় খাটের ওপর হাঁটু গেড়ে বসা ছিল এবং তার পায়ের পাতায় আঘাতের চিহ্ন ছিল। স্বজন ও স্থানীয়রা এটিকে হত্যা বলে অভিযোগ করেছেন।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা জানান, ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, আরমান তার বাবা-মায়ের সঙ্গে ৮ নম্বর রেলগেট এলাকায় থাকতেন। ঘটনাটি ঘিরে তদন্ত অব্যাহত রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত