ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দাবি না মানলে কর্মবিরতিতে যাবেন প্রাথমিক শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ আগামী ১৫ নভেম্বরের মধ্যে তাদের তিনটি মূল দাবি পূরণ না হলে সারা দেশে কর্মবিরতি ও অন্যান্য কর্মসূচি চালু করার ঘোষণা দিয়েছে। তাদের দাবি হচ্ছে: সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১১তম গ্রেড প্রদান, উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা দূরীকরণ এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমিন লিখিত বক্তব্য উপস্থাপন করেন। কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি আনিসুর রহমান।
লিখিত বক্তব্যে জানানো হয়, দেশের প্রান্তিক এলাকায় প্রায় ৩ লাখ ৮০ হাজার সহকারী শিক্ষক নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষাদান কার্যক্রম চালাচ্ছেন। তবে তাদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা দীর্ঘদিন অবহেলিত। বর্তমানে একজন সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে যোগদান করে মাত্র ১৭ হাজার ৬৫০ টাকা বেতন পান, যা বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
শিক্ষকরা দাবি করেন, এন্ট্রি পদে ১১তম গ্রেডে বেতন স্কেল ১২ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১৯ হাজার ৮২৫ টাকা হওয়া উচিত। সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় এটি খুবই সামান্য বৃদ্ধি মাত্র ২ হাজার ২৬৫ টাকা। একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা ১০-১১তম গ্রেডে যোগদান করলেও প্রাথমিক সহকারী শিক্ষকরা বহু বছর ধরে ১৩তম গ্রেডে রয়েছেন। এছাড়া ২০০৯ সাল থেকে পদোন্নতি কার্যক্রম স্থগিত থাকায় অধিকাংশ শিক্ষক জীবনভর সহকারী শিক্ষক হিসেবেই অবসর নিচ্ছেন।
শিক্ষকরা আরও জানিয়েছেন, তাদের ১১টি সংগঠনের দাবি পূরণ না হলে ২৩-২৪ নভেম্বর অর্ধদিবস কর্মবিরতি, ২৫-২৬ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং ২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। এছাড়া দাবি পূরণ না হলে বৃত্তিসহ সব পরীক্ষা বর্জন এবং ১১ ডিসেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচিও নেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত