ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
নগর ভবনের নিরাপত্তা নিশ্চিতে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নগর ভবনের নিরাপত্তা আরও শক্তিশালী করতে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছে। শুক্রবার (৩১ অক্টোবর) সংস্থার সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম একটি দপ্তর আদেশ জারি করেছেন।
সচিবের দপ্তর আদেশে উল্লেখ করা হয়েছে, সরকারি ছুটির দিনে নগর ভবনের বিভিন্ন ফ্লোরের কর্মকর্তারা দপ্তর খোলা রাখছেন। কিন্তু দপ্তর খোলা রাখার জন্য কর্তৃপক্ষের পূর্বানুমতি প্রয়োজন, যা অনেক ক্ষেত্রে পালিত হচ্ছে না। এর ফলে নগর ভবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
নির্দেশনায় বলা হয়েছে:
বিকেল ৫টার পর নগর ভবনের কোনো বিভাগ, শাখা বা অঞ্চল খোলা থাকবে না।
দাপ্তরিক কাজে অফিস খোলা রাখতে চাইলে বিভাগীয় প্রধান/আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা লিখিতভাবে ১২টার মধ্যে সচিবের কাছে অনুমতি চাইবেন।
ক্যান্টিনে কর্মরত কর্মচারী ও অন্যান্য ব্যক্তিগণ লিখিত অনুমতি ব্যতীত অফিস ছুটির পর নগর ভবনে থাকতে পারবে না।
নগর ভবনের ১নং লিফট রাত ১০টা পর্যন্ত চালু থাকবে, অন্য সব লিফট সন্ধ্যা ৬টার পর বন্ধ করা হবে।
নিরাপত্তা বিভাগের ফোর্স ও প্রহরীরা নির্ধারিত সময়ের পর কোনো ফ্লোরে অবস্থান করতে পারবেন না।
অফিস চলাকালীন কেন্দ্রীয় ভাণ্ডার বিভাগের মালামাল গ্রহণ ও বিতরণ সম্পন্ন করতে হবে। নগর ভবনের বিভিন্ন ফ্লোর, কক্ষে বা প্রাঙ্গণে স্থাপিত অননুমোদিত দোকান, ফটো কপি/লেমিনেটিং মেশিন, চায়ের দোকান ইত্যাদি উচ্ছেদের ব্যবস্থা নিতে হবে। উচ্ছেদ কার্যক্রমের প্রতিবেদন প্রতি মাসে জমা দিতে হবে।
প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে ছবিসহ পরিচয়পত্র পরিধান বাধ্যতামূলক। রিকশা, স্কুটার, মিনিবাস ও অন্যান্য গণপরিবহন ব্যাংক ফ্লোরের অভ্যন্তরীণ রাস্তার ওপর পার্ক করা যাবে না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, আইসিটি সেল নগর ভবনের সিসি ক্যামেরা সচল রাখার এবং নিয়মিত মনিটরিং করার ব্যবস্থা নিশ্চিত করবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে