ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শনিবার মানববন্ধন করবে সালমান ভক্তরা
বিনোদন ডেস্ক: সালমান শাহের মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত। সম্প্রতি তার পরিবার রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করে অভিযোগ করেছেন, এটি ছিল পরিকল্পিত হত্যা। মামলার প্রধান আসামি করা হয়েছে সালমানের সাবেক স্ত্রী সামিরা হককে। এর পাশাপাশি আরও ১১ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে রয়েছে গডফাদার আজিজ মোহাম্মদ ভাই এবং অভিনেতা ডন।
সালমান শাহর ভক্তরা মামলার সুষ্ঠু তদন্ত এবং আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন। এই দাবিতে আগামী ১ নভেম্বর, শনিবার দুপুর ২:৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা অংশ নেবেন। মানববন্ধনের আয়োজন করেছে ‘সালমান শাহ’র ভক্তবৃন্দ’।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পার হলেও তার রহস্যজনক মৃত্যুর প্রকৃত তদন্ত এখনও শেষ হয়নি। পরিবারের অভিযোগ সত্ত্বেও প্রকৃত অপরাধীরা এখনো আইনের আওতায় আসেননি। ভক্তরা এই নতুন হত্যা মামলার দ্রুত তদন্ত এবং আসামিদের গ্রেফতারের দাবিতেই মানববন্ধনে অংশ নেবেন।
এক আয়োজক কমিটির সদস্য বলেন, “সালমান শাহ শুধু একজন তারকা নন, তিনি বাংলাদেশের সিনেমার নবজাগরণের প্রতীক। তার মৃত্যু আজও রহস্যময়, যা আমাদের জন্য কষ্টের। আমরা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত এবং ন্যায্য বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।”
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজের বাসায় রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। শুরুতে এটি আত্মহত্যা হিসেবে ঘোষণা করা হলেও তার পরিবার এবং ভক্তরা সবসময়ই বলছেন, এটি পরিকল্পিত হত্যা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা