ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
হালাল পণ্যের রপ্তানি বাড়াতে বাংলাদেশ-পাকিস্তান সমঝোতা স্মারক সই
নিজস্ব প্রতিবেদক: হালাল পণ্যের রপ্তানি বৃদ্ধি এবং মান প্রণয়নে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং পাকিস্তানের হালাল অথরিটির (পিএইচএ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ-পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের ৯ম বৈঠকে এই চুক্তি সম্পন্ন হয়।
বাংলাদেশের পক্ষে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নূর এবং পাকিস্তানের পক্ষে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে বিএসটিআই অনুমোদিত হালাল পণ্য বিনা পরীক্ষণে পাকিস্তানে রপ্তানি করা যাবে, এবং একইভাবে পিএইচএ'র সনদপ্রাপ্ত হালাল পণ্য বাংলাদেশে বিনা পরীক্ষণে প্রবেশাধিকার পাবে। এটি উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বাংলাদেশের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক নিজ নিজ দেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন। ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, এই চুক্তি দু'দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে এবং সার্ককে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার অংশ হিসেবেও এটি কাজ করবে। আলী পারভেজ মালিকও এই চুক্তিকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা