ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
মার্কিন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ
ডুয়া নিউজ: বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলেছে ভারত।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ওয়াশিংটনে বুধবার (২২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে জয়শঙ্কর ওয়াশিংটন সফর করেন।
বুধবার নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন জয়শঙ্কর।
সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কথা হয়েছে কিনা, এমন এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘হ্যাঁ, বাংলাদেশ বিষয়ে আমাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান জয়শঙ্কর।
ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ‘পদত্যাগ করে’ গত ৫ আগস্ট দিল্লি চলে যান। গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়।
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগের মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে সরকার। সব মিলিয়ে এক অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে দুই দেশের সম্পর্কে।
এমন অবস্থায় আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের আলাপের কূটনীতিক তাৎপর্য আছে, এমনটা মনে করছেন বাংলাদেশের কূটনীতিকেরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ