ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ডাকসু ও বিজিএইচআরআই এর যৌথ আয়োজনে ফার্স্ট এইড ট্রেনিং
মো. সাজ্জাদ বিন জলিল
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (BGHRI)-এর যৌথ আয়োজনে শুরু হওয়া ফার্স্ট এইড ট্রেনিং প্রোগ্রাম “Be a Lifesaver: First Aid Bootcamp”-এর প্রথম দিন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা বিষয়ে দক্ষ করে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
.jpg)
উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ এবং সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সলিমুল্লাহ মুসলিম হল সংসদের ভিপি জায়েদুল হক প্রমুখ। প্রোগ্রাম ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছে সলিমুল্লাহ মুসলিম হল সংসদ।
দিনব্যাপী এই ট্রেনিং-এ অংশগ্রহণকারীরা সিপিআর (CPR), ড্রাউনিং (Drowning), স্নেকবাইট (Snakebite), ফ্র্যাকচার ম্যানেজমেন্ট (Fracture Management) এবং সেলফ-হাইজিন (Self-Hygiene) সংক্রান্ত বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। ট্রেনিং শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
.jpg)
প্রশিক্ষণ পরিচালনা করেন দেশের খ্যাতনামা চিকিৎসকগণ, যার মধ্যে ছিলেন ডা. মোহাম্মদ সুজন শরীফ (নিউরো সার্জারি), ডা. এ.এস.এম. ফাতেহ আকরম (রেসপিরেটরি মেডিসিন), ডা. তালিবুল ইসলাম (রুশো) (চেস্ট মেডিসিন ও BGHRI এর ফাউন্ডার সিইও), ডা. কাজী ইসমাইল হোসেন (মেডিসিন ও আইসিইউ), ডা. মো. ফখরুল হাসান (কার্ডিওলজিস্ট) এবং ডা. মো. শামসুজ্জামান (নিউরোলজি ও BGHRI এর কো-অর্ডিনেটর), ডা. শরিফুল ইসলাম (BGHRI কনসালট্যান্ট)।
উদ্বোধনী বক্তব্যে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক করে গড়ে তুলতে ডাকসু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ জানান, “আগামী ৮ তারিখের মধ্যে ১৮টি হলে প্রায় ২,০০০ শিক্ষার্থী এই ট্রেনিংয়ের আওতায় আসবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। শহীদ মর্তুজা মেডিকেলের রিনোভেশনের কাজও ইতোমধ্যে চলমান।” উল্লেখ্য, ‘ইংলিশ থেরাপি’ পুরো ইভেন্টের অফিশিয়াল টি-শার্ট স্পন্সর করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)