ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
যুক্তরাষ্ট্রে তিন মাসের বেতনভিত্তিক আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ, আবেদন যেভাবে
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের হেনরিখ বল ফাউন্ডেশন ২০২৬ সালের জন্য তিন মাসের আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আবেদন শুরু করেছে। প্রোগ্রামটি ব্যাচেলর বা মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থী এবং ডিগ্রি সম্পন্ন প্রার্থীদের জন্য উন্মুক্ত। নির্বাচিত ইন্টার্নরা মাসিক ৭০০ মার্কিন ডলার ভাতা পাবেন এবং ফাউন্ডেশন জে–১ ভিসাসহ সংশ্লিষ্ট খরচ বহন করবে।
ইন্টার্নশিপের যোগ্যতা:প্রার্থীকে ব্যাচেলর বা মাস্টার্স কোর্সে অধ্যয়নরত থাকতে হবে বা ব্যাচেলর ডিগ্রি সম্পন্নের এক বছরের মধ্যে হতে হবে।
পিএইচডি শিক্ষার্থী বা মাস্টার্স ডিগ্রিসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
ইংরেজিতে দক্ষতা থাকা প্রয়োজন।
সপ্তাহে ৪০ ঘণ্টা পূর্ণকালীন কাজ করার সক্ষমতা থাকতে হবে।
নির্বাচিত ক্ষেত্রের সঙ্গে প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকা জরুরি।
ইন্টার্নশিপের ক্ষেত্রগুলো
ডেমোক্রেসি ইন্টার্নশিপ: আন্তর্জাতিক সম্পর্ক, ইতিহাস, পাবলিক পলিসি বা ইউরোপীয় ও জার্মান রাজনীতিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য।
ডিজিটাল পলিসি ইন্টার্নশিপ: বৈশ্বিক উন্নয়ন ও ডিজিটাল নীতিতে আগ্রহী, পাবলিক পলিসি, আইন, আন্তর্জাতিক সম্পর্ক বা অর্থনীতি বিষয়ে ব্যাকগ্রাউন্ড থাকা শিক্ষার্থীদের জন্য।
ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট ইন্টার্নশিপ: জ্বালানি, পরিবেশ ও যোগাযোগভিত্তিক কার্যক্রমে আগ্রহীদের জন্য।
সুযোগ–সুবিধা
মাসিক ৭০০ মার্কিন ডলার ভাতা।
ফুলটাইম ইন্টার্নদের জন্য প্রতি তিন মাসে পাঁচ দিনের বেতনসহ ছুটি।
জে–১ ভিসা ও সংশ্লিষ্ট ব্যয় ফাউন্ডেশন বহন করবে।
যুক্তরাষ্ট্রে বিনা খরচে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ।
ইন্টার্নদের দায়িত্ব
প্রশাসনিক কাজ: ইভেন্ট আয়োজন, ডেটাবেজ ব্যবস্থাপনা, ফ্রন্ট ডেস্ক ডিউটি ইত্যাদি।
কমিউনিকেশন: সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি, ওয়েবসাইট ও ব্লগ আপডেট।
গবেষণা: চলতি ইভেন্ট ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গবেষণা ও ইভেন্ট প্রস্তুতিতে সহায়তা।
ক্যাপস্টোন প্রজেক্ট: নিজের পছন্দের বিষয়ের ওপর একটি বড় প্রকল্প বা কয়েকটি ছোট প্রজেক্ট সম্পন্ন করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
কাভার লেটার
রিজিউম (যুক্তরাষ্ট্রের ধাঁচে)
চ্যালেঞ্জ স্টেটমেন্ট (সর্বোচ্চ ২৫০ শব্দ)
আবেদনের প্রক্রিয়া
১.ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
২. পছন্দের ইন্টার্নশিপ ক্ষেত্র নির্বাচন করে আবেদন ফরম পূরণ করতে হবে।
৩. প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আবেদন জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৫
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো