ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সালমান শাহ হত্যা: আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে
বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর তার মৃত্যু রহস্য নতুন মোড় নিয়েছে। আদালতের নির্দেশে বিষয়টি এবার ‘আত্মহত্যা নয়, হত্যা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং পুলিশ আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।
সালমান শাহ হত্যা মামলায় রমনা থানা পুলিশ ১১ জনকে আসামি করে গত সোমবার থেকে তদন্ত শুরু করে। ইতোমধ্যে আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তা জানানো হয়েছে। রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, ‘যারা দেশে আছেন তাদের অবস্থান তথ্যপ্রযুক্তির মাধ্যমে শনাক্তের চেষ্টা চলছে। খুব দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’
এর পাশাপাশি আলোচিত ১৯৯৭ সালের জবানবন্দি নতুন করে আলোচনায় এসেছে। মামলার ১১ নম্বর আসামি রেজভী আহমেদ ফরহাদ তার জবানবন্দিতে স্বীকার করেছেন, ‘আমরা সালমান শাহকে হত্যা করেছি। হত্যার ঘটনা আত্মহত্যা হিসেবে সাজানো হয়েছিল। হত্যার চুক্তিতে ছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি, খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা