ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
দুই দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় শুক্রবার ও শনিবার নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে এই দুই দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে সাময়িক বিদ্যুৎবিচ্ছিন্ন থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
বিউবোর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণের কাজ সম্পন্নের লক্ষ্যে শুক্রবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত শেখঘাট উপকেন্দ্রের অধীনস্থ সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
প্রভাবিত এলাকার মধ্যে রয়েছে জল্লারপাড়, নবাব রোড, কীন ব্রিজ, ঘাসিটুলা, লালাদীঘিরপাড়, পুলিশ লাইন, সার্কিট হাউস এক্সপ্রেস, কলাপাড়া, ভাতালিয়া, সিজিএম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, বেতার, সাগরদীঘিরপাড়, দাড়িয়াপাড়া, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, মদন মোহন কলেজ, লামাবাজার (আংশিক), শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকা, পশ্চিম কাজিরবাজারসহ আশপাশের অঞ্চল।
এদিকে, সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বালুচর ফিডার লাইনে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ, গাছপালা কর্তন এবং উন্নয়ন প্রকল্পের কাজ চলবে। ফলে ওই সময় বালুচর, শান্তিবাগ, সোনার বাংলা আবাসিক এলাকা, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, ফোকাস ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিউবো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী