ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
মধ্যরাতে ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রত্যাশীদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ের সামনে ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রত্যাশীরা মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। অবিলম্বে নিয়োগ (বিশেষ) (সংশোধন) বিধিমালা- ২০২৫ অনুমোদন এবং অধিযাচিত শূন্য পদগুলোতে দ্রুততম সময়ে সুপারিশ করার দাবিতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার পর থেকে তারা সেখানে জড়ো হন।
আন্দোলনকারীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। তাদের এই বিক্ষোভের কারণে ফার্মগেট ও শাহবাগ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রাত সাড়ে ১১টার পরও আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়েছিলেন।
আন্দোলনকারীদের কয়েকজন জানান, বিসিএস নন-ক্যাডার পদে নিয়োগে বিশেষ বিধিমালা-২০২৫ অনুমোদন বিলম্বিত হওয়া এবং পদপ্রত্যাশী প্রার্থীদের সুপারিশ বঞ্চিত করার প্রতিবাদে তারা মাঠে নেমেছেন।
এর আগে এদিন সকালে আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ের সামনে অবস্থানকালে পুলিশ তাদের জোরপূর্বক সরিয়ে দেয় এবং এ সময় আন্দোলনকারীদের মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে।
আন্দোলনকারীরা এনসিপি’কে ‘তারুণ্যনির্ভর দল’ আখ্যা দিয়ে আশা প্রকাশ করেছেন যে, তাদের আন্দোলনে এনসিপি সহযোগিতা করবে। তবে, এ বিষয়ে এনসিপির দায়িত্বশীল পর্যায়ের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ