ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সালমান শাহ হত্যা: আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিনোদন ডেস্ক: চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে রমনা থানা পুলিশ। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশে মামলাটি পুনরায় তদন্তাধীন থাকায় আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারেন, সেজন্য সব বিমান ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে রমনা থানার পক্ষ থেকে অবহিত করা হয়েছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, তাই কোনো আসামি যেন দেশ ছাড়তে না পারে তা নিশ্চিত করা হয়েছে।”
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের রহস্যজনক মৃত্যু ঘটে। অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক এটিকে আত্মহত্যা হিসেবে দাবি করলেও, পরিবার মনে করে এটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। দীর্ঘ ২৯ বছর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। বর্তমানে মামলায় মোট ১১ জন আসামি রয়েছেন, যার মধ্যে প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্যরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু এবং রিজভী আহমেদ ফরহাদ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা