ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
অবৈধ গ্যাস ব্যবহারকারীদের তথ্য দিতে পেট্রোবাংলার আহ্বান
নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ, ব্যবহার ও প্রদানের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য চেয়ে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থা পেট্রোবাংলা।
বুধবার (২২ অক্টোবর) এক বার্তায় এই তথ্য জানানো হয়।
পেট্রোবাংলা তাদের বার্তায় বলেছে, অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ, ব্যবহার ও প্রদান করা আইনত দণ্ডনীয় অপরাধ। কোনো কারখানা বা বাড়িতে অবৈধ গ্যাস ব্যবহার প্রমাণিত হলে গ্যাস ব্যবহারকারী, কারখানা ও জমির মালিকের বিরুদ্ধে গ্যাস আইন, ২০১০ এবং অন্যান্য প্রচলিত আইন অনুযায়ী জরিমানা আদায় ও কারাদণ্ডের বিধান রয়েছে।
সংস্থাটি দেশের সচেতন নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে, তাদের এলাকায় কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহার করে থাকলে যেন পেট্রোবাংলাকে অবহিত করা হয়।
এছাড়াও, যদি পেট্রোবাংলার অধীন কোনো গ্যাস বিতরণ কোম্পানির কর্মকর্তা বা কর্মচারী অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সঙ্গে জড়িত থাকেন, তাহলে প্রমাণসহ তাদের তথ্য পেট্রোবাংলাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা