ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
সমালোচনায় মাথা ঘামাই না, চরিত্রে নিজেকে খুঁজে পাই: দীঘি
বিনোদন ডেস্ক: শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে প্রশংসা যেমন কুড়িয়েছেন, তেমনি বিভিন্ন সময়ে নানা সমালোচনারও মুখোমুখি হতে হয়েছে প্রার্থনা ফারদিন দীঘিকে। তবে এখন তিনি এসব সমালোচনায় আর মন খারাপ করেন না।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দীঘি বলেন, প্রতিটি সিনেমার চরিত্রই আমার কাছে প্রধান। কারণ চরিত্রের মধ্যেই আমি নিজেকে খুঁজে পাই। কাজ করলে সমালোচনা থাকবেই, কিন্তু এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না। আগে কষ্ট পেতাম, এখন বুঝি, অনেকে অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায়।
তিনি আরও যোগ করেন, তারা শোধরানোর জন্য সমালোচনা করে না। কে ভালো চান আর কে খারাপ চান, এখন সেটা বুঝে ফেলেছি। আমার ভুল ধরার কেউ থাকলে তিনি আমার বাবা; তিনিই আমার সবচেয়ে বড় সমালোচক।
একসময় বডি শেমিংয়ের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দীঘি। সে প্রসঙ্গে তিনি বলেন, অসুস্থতার কারণে ওজন বেড়ে গিয়েছিল। তখন মানুষ নানা কথা বলত। স্টেরয়েডের ওষুধে শরীর ফুলে যেত। সেই সময়টা খুব কঠিন ছিল। কিন্তু পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে ঘুরে দাঁড়িয়েছি।
দীঘিকে সর্বশেষ দেখা গেছে গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায়, যেখানে তিনি সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন।
আসছে সময়ে তিনি মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বিদায়’ সিনেমায় দেখা যাবে। এখানে তার বিপরীতে থাকছেন বাপ্পারাজ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)