ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
প্রতারণার অভিযোগ: মুখ খুললেন তানজিন তিশা
বিনোদন প্রতিবেদক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আবারও আলোচনায়। তবে এবার অভিনয়ের কারণে নয়, বরং এক নারী উদ্যোক্তার অভিযোগকে ঘিরে বিতর্কে জড়িয়েছেন তিনি।
অভিযোগ অনুযায়ী, তানজিন তিশা প্রতিশ্রুতি অনুযায়ী একটি প্রমোশনাল ফটোশুট না করায় এক অনলাইন ফ্যাশন উদ্যোক্তা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এ অভিযোগ ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা ও বিতর্ক।
জানা গেছে, গত ১৭ জানুয়ারি তিশার সঙ্গে ‘এ্যাপোনিয়া’ নামের একটি অনলাইন ফ্যাশন ব্র্যান্ডের যোগাযোগ হয়। তিশা ব্র্যান্ডটির ইনস্টাগ্রাম পেজে গিয়ে কিছু জামদানি শাড়ির ছবি দেখেন এবং একটি শাড়ি পছন্দ করেন। তখন উদ্যোক্তা তাকে জানান শাড়িটি কেনার প্রয়োজন নেই, শুধু সেটি পরে ছবি তুলে সামাজিকমাধ্যমে প্রচার দিলেই হবে।
তিশা এ প্রস্তাবে সম্মতি দেন, এবং ঠিকানা অনুযায়ী শাড়িটি তার বাসায় পাঠানো হয়। কিন্তু অভিযোগকারী উদ্যোক্তার দাবি, প্রায় দশ মাস কেটে গেলেও অভিনেত্রী প্রতিশ্রুত সেই ছবি পোস্ট করেননি।
তিনি আরও জানান, তিশার সঙ্গে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি। উদ্যোক্তা গণমাধ্যমে তিশার সঙ্গে কথোপকথনের ভয়েস রেকর্ড ও স্ক্রিনশটও প্রকাশ করেছেন, যা নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তবে এবার চুপ না থেকে নিজেই মুখ খুলেছেন তানজিন তিশা। মঙ্গলবার (২১ অক্টোবর) নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি অভিযোগের জবাব দেন। সেখানে তিনি লেখেন,গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হা হা! আর ফটোশুটই যদি করাতে চান, পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম! পোস্টের সঙ্গে হাসির ইমোজিও যোগ করেন তিনি।
তিশার এই মন্তব্য ঘিরে সামাজিকমাধ্যমে নতুন করে সরগরম সৃষ্টি হয়েছে। কেউ কেউ তিশার পক্ষে যুক্তি দিচ্ছেন, আবার অনেকে বলছেন জনপ্রিয় শিল্পী হিসেবে তার এমন মন্তব্য অপেশাদার আচরণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত