ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জুলাই যোদ্ধারা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ ভবন এলাকায় পুলিশের সঙ্গে 'জুলাই যোদ্ধাদের' সাম্প্রতিক সংঘর্ষের ঘটনার পেছনে বহিরাগতদের দায়ী করেছেন জুলাই যোদ্ধারা। তারা জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জানিয়েছেন যে, কিছু বহিরাগত ব্যক্তি সেখানে অনুপ্রবেশ করে মারামারি ও ভাঙচুরে জড়িত হন, যাদের মধ্যে ২০ থেকে ২৫ জনের পরিচয় ইতোমধ্যে চিহ্নিত করা সম্ভব হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে এক বৈঠকে জুলাই যোদ্ধারা এই তথ্য তুলে ধরেন। বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
জুলাই যোদ্ধারা কমিশনকে অবহিত করেন যে, তাদের অনেকেই স্বাস্থ্য কার্ড থাকা সত্ত্বেও গত কোরবানির ঈদের পর থেকে বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা এই পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক ও অমানবিক হিসেবে উল্লেখ করে আহত জুলাই যোদ্ধাদের সর্বাবস্থায় চিকিৎসা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে একটি লিখিত নির্দেশনা দেশের সব হাসপাতালে প্রেরণের দাবি জানান। একই সঙ্গে, জুলাই পরিবারের সদস্যদের আইনি সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতি জোর দেন এবং প্রত্যেক জুলাই যোদ্ধাকে একটি নির্দিষ্ট পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদানের গুরুত্ব তুলে ধরেন।
সভায় জুলাই যোদ্ধারা ১৭ অক্টোবরের ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল বলে জানান। তারা বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারা কোনো প্রকার বিশৃঙ্খলা বা সহিংসতা ঘটাতে যাননি; বরং তাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরার জন্যই সেখানে উপস্থিত হয়েছিলেন। কিন্তু সেই সময় কিছু বহিরাগত ব্যক্তি সেখানে ঢুকে মারামারি ও ভাঙচুরে জড়িত হন, যাদের মধ্যে ২০ থেকে ২৫ জনের পরিচয় তারা চিহ্নিত করেছেন। জুলাই যোদ্ধারা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন এবং সেদিন দায়ের করা ৪টি মামলা প্রত্যাহারে কমিশনের সহায়তা কামনা করেন।
কমিশনের পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের উত্থাপিত সব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার এবং তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহায়তা করার আশ্বাস দেওয়া হয়।
বৈঠকে ১৩ সদস্যের জুলাই যোদ্ধা প্রতিনিধিদলে মো. সোহাগ মাহমুদ, কামরুল হাসান, মো. আল-আমিন, মুস্তাঈন বিল্লাহ হাবিবী, হাসিবুল হাসান জিসান, মারুফা মায়া, আহাদুল ইসলাম, মাজেদুল হক শান্ত, মো. সাগর উদ্দিন, মো. দুলাল খান, মো. নাহিদুজ্জামান, ইমরান খান এবং নুসরাত জাহান উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম