ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্র ভ্রমণে আগ্রহীদের জন্য দূতাবাসের সর্তকবার্তা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে ইচ্ছুকদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। তারা বলেছে, ভ্রমণের সময় সম্ভাব্য চিকিৎসা জরুরি অবস্থা বা অন্য কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির খরচ বহনের মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকতে হবে ভ্রমণকারীদের।
শনিবার (২১ মার্চ) ভিসা সংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানায় ঢাকার মার্কিন দূতাবাস।
বার্তায় বলা হয়, যারা যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের নিশ্চিত করতে হবে যে তারা ভ্রমণকালীন সব ধরনের সম্ভাব্য ব্যয় নিজেরাই বহন করতে সক্ষম। এতে ভ্রমণ ব্যাঘাত বা চিকিৎসা জরুরি পরিস্থিতির মতো অনাকাঙ্ক্ষিত খরচও অন্তর্ভুক্ত থাকবে।
এছাড়া ভিসা সাক্ষাৎকারে যাওয়ার সময় আবেদনকারীদের যথাযথ প্রস্তুতি নিয়ে যেতে এবং প্রয়োজনীয় প্রমাণপত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। এসব নথির মাধ্যমে প্রমাণ করতে হবে যে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর তারা সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হবেন না।
দূতাবাস আরও সতর্ক করে বলেছে, ভুয়া বা জাল নথি উপস্থাপন করা প্রতারণার শামিল। এ ধরনের কর্মকাণ্ডের ফলে আবেদনকারী ভিসার জন্য অযোগ্য ঘোষিত হতে পারেন এবং স্থায়ীভাবেও নিষিদ্ধ হওয়ার ঝুঁকি থাকে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে অভিবাসন নীতি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। এ প্রেক্ষাপটে ভিসা ও অভিবাসন সংক্রান্ত বিভিন্ন সতর্কবার্তা নিয়মিতভাবে প্রকাশ করছে ঢাকার মার্কিন দূতাবাস।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ