ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাবি দর্শন বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের এম.এ শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা আজ রোববার (১৯ অক্টোবর) ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, বিভাগীয় জ্যেষ্ঠ ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁন, সহযোগী অধ্যাপক খন্দকার তোফায়েল আহমেদ, অনারারি অধ্যাপক ড. প্রদীপ কুমার রায় এবং দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ আসাদুল্লাহ উপস্থিত ছিলেন। বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ওয়াহিদুল আলম ও সহকারী অধ্যাপক অরিনা খাতুন জিনিয়া অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে এখন থেকেই প্রস্তুত হওয়ার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সহমর্মিতা, বিনয়, সততা ও পরিশ্রমের মাধ্যমে শিক্ষা ও কর্মজীবনে সফলতা অর্জন করা সম্ভব। শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা মেনে শিক্ষার্থীদের সফলতা অর্জনের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত