ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
গ্র্যাজুয়েটদের জন্য সুখবর, যুক্তরাষ্ট্রে বেতনসহ ইন্টার্নশিপের সুযোগ
আসাদুজ্জামান
রিপোর্টার
২০২৬ সালের মার্চে যুক্তরাষ্ট্রে ইউএনডিপি (UNDP) বেতনসহ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে, যা জাতিসংঘের অন্যতম বড় ইন্টার্নশিপ প্রোগ্রাম। প্রোগ্রামে আবেদন করা যাবে জেনারেল ইন্টার্ন ও কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ ইন্টার্ন—এই দুই ধরনের পদে। তিন মাসের ইন্টার্নশিপের মাধ্যমে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রে কাজ করার পাশাপাশি দেশটির সংস্কৃতি এবং পেশাগত অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
যোগ্যতা
– আবেদনকারীকে কোনো গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি থাকতে হবে।– বিষয় হতে পারে কমিউনিকেশন বা ডেভেলপমেন্ট সম্পর্কিত ফিল্ড, যেমন: ইকোনমিকস, পাবলিক বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ ইত্যাদি।– প্রার্থীর ইংরেজিতে দক্ষতা থাকা আবশ্যক।– গ্লোবাল ডেভেলপমেন্ট বিষয়ে আগ্রহ ও শেখার মনোভাব থাকা প্রয়োজন।– ইন্টার্নশিপ শেষে প্রার্থীকে আবার পড়াশোনায় ফিরে যেতে হবে।
সুবিধাসমূহ
– কোনো আবেদন ফি নেই।– বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।– এটি একটি বেতনসহ ইন্টার্নশিপ প্রোগ্রাম।– ইন্টার্নদের মাসিক স্টাইপেন্ড প্রদান করা হবে (লোকেশন অনুযায়ী পরিবর্তনশীল)।– আন্তর্জাতিক সংস্থায় কাজ করার মূল্যবান অভিজ্ঞতা অর্জন হবে।– পেশাদারদের সঙ্গে কাজ করে নেটওয়ার্ক গড়ার সুযোগ থাকবে।
আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র
– সিভি (CV)– কভার লেটার– পূর্ণাঙ্গ ও স্বাক্ষরিত ইউএনডিপি আবেদন ফর্ম– একটি রেফারেন্স লেটার
আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২৬ (স্প্রিং সেশনের জন্য)
আবেদন করতে ভিজিট করুন:https://www.undp.org/united-states/internships
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত