ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
প্রশাসনে আসছে দুই স্তরে বড় পদোন্নতি
ডুয়া নিউজ: চলতি সপ্তাহেই প্রশাসনে বড় ধরনের পদোন্নতি হতে যাচ্ছে। উপসচিব পদ থেকে যুগ্ম সচিব এবং সিনিয়র সহকারী সচিব পদ থেকে উপসচিব পদে পদোন্নতির জন্য যোগ্য কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা।
এখন সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) সময় নির্ধারণ করে দিলে পদোন্নতির বিষয়ে সভা আহ্বান করা হবে, যেখানে উপসচিব পদ থেকে যুগ্ম সচিব ও সিনিয়র সহকারী সচিব পদ থেকে উপসচিব পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের তালিকা চূড়ান্ত করা হবে।
এবার পদোন্নতির জন্য প্রশাসনের ২৪ ব্যাচের উপসচিবদের বিবেচনা করা হবে যুগ্ম সচিব পদে এবং ৩০ ব্যাচের সিনিয়র সহকারী সচিবদের উপসচিব পদে পদোন্নতির জন্য এলাকা দেওয়া হবে।
এবারের পদোন্নতির প্রক্রিয়ায় প্রশাসন ক্যাডার পদের বাইরেও অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতির বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে, যা আগে সাধারণত ভিন্ন ভিন্ন সভায় প্রক্রিয়া হতো। চলতি সপ্তাহে পদোন্নতিজনিত সভায় প্রায় ৫৭২ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে এবং ৩২৯ জনকে উপসচিব পদে পদোন্নতির জন্য বিবেচনা করা হবে।
এছাড়া, পূর্বে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের কথা মাথায় রেখে সেসব কর্মকর্তাকেও পদোন্নতির জন্য বিবেচনায় নেওয়া হবে। জানা গেছে, প্রশাসনে যুগ্ম সচিবের অনুমোদিত পদ প্রায় ৫০০টি, যেখানে বর্তমানে ৮৫৬ জন কর্মকর্তা কর্মরত আছেন।
সরকারের পদোন্নতি বিধিমালার বিধান অনুযায়ী, যুগ্ম সচিব পদে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডার কর্মকর্তাকে ও ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের বিবেচনায় নিতে হয়। তবে বেশিরভাগ সময়ই এ নিয়মের ব্যত্যয় হয়।
গত আগস্টে ২০০ উপসচিব পদে কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল এবং ২০২৩ সালের নভেম্বরে অন্যান্য ক্যাডারের ২৩১ জন কর্মকর্তাকে উপসচিব পদে নিয়োগ দেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মানিক পশারীর জানাজা-দাফনে বাধা নিয়ে যা বললেন মাসুদ সাঈদী
- কবে থেকে শুরু হবে শীত, জানাল আবহাওয়া অধিদপ্তর
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা