ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
জাল ভোটার কার্ড তিন নায়িকার নামে, তদন্তে নির্বাচন কমিশন
বিনোদন ডেস্ক: ভারতের তেলেঙ্গানায় আসন্ন জুবিলি হিলস উপনির্বাচনকে কেন্দ্র করে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। দক্ষিণী চলচ্চিত্রের তিন অভিনেত্রী তামান্না ভাটিয়া, সামান্থা রুথ প্রভু এবং রাকুলপ্রীত সিং-এর নামে জাল ভোটার কার্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় সেখানকার নির্বাচন কমিশন তদন্ত শুরু করেছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভাইরাল হওয়া কার্ডগুলিতে তিন নায়িকাই একই ঠিকানায় তালিকাভুক্ত দেখানো হয়েছে, যা সন্দেহের জন্ম দিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নির্বাচনের আগে ভোটার তালিকায় কারচুপির উদ্দেশ্যে এই জালিয়াতি করা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশন ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত তামান্না, সামান্থা বা রাকুলপ্রীত কেউই প্রকাশ্যে মন্তব্য করেননি।
উল্লেখ্য, চলতি বছরের জুনে জুবিলি হিলসের বিধায়ক মগন্তি গোপীনাথের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ১১ নভেম্বর সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস প্রার্থী ভি নবীন যাদব, বিআরএস প্রার্থী মগন্তি সুনীতা (প্রয়াত বিধায়কের স্ত্রী) এবং বিজেপির দীপক রেড্ডি।
সম্প্রতি ভুয়া ভোটার কার্ড তৈরির অভিযোগে বিআরএস কংগ্রেসের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হয়েছে। সেই প্রেক্ষিতে তিন নায়িকার নামও এ ঘটনায় জড়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী