ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ১৫ জন নি-হ-ত
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের অন্তত ১৫ জন নিহত হয়েছেন। ভোরের দিকে সোয়াত জেলায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। আহত হয়েছেন আরও আটজন, যারা হাসপাতালে চিকিৎসাধীন।
দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাটি সোয়াত মোটরওয়ের টানেল নম্বর ৩-এর কাছে ঘটেছে। রেসকিউ সার্ভিস ১১২২-এর মুখপাত্র শাফিকা গুল জানিয়েছেন, নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুরা রয়েছেন। নিহত পরিবারটি সোয়াতের বাহরাইন তহসিলের গাবরাল এলাকার বাসিন্দা এবং তারা পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
দুর্ঘটনার পর রেসকিউ টিম ও মোটরওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালিয়েছে। আহতদের বাটখেলা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সোয়াতে স্থানান্তর করা হয়েছে।
পাকিস্তানে মহাসড়ক দুর্ঘটনা নিয়মিত হয়ে থাকে। মূল কারণ হিসেবে বেপরোয়া গতি, ক্লান্ত চালক, গাড়ির যথাযথ রক্ষণাবেক্ষণহীনতা, সড়কের খারাপ অবস্থা এবং ট্রাফিক আইন প্রয়োগের দুর্বলতা দেখা যায়। গত মাসেও খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন অঞ্চলে কয়েকটি ভিন্ন দুর্ঘটনায় একই পরিবারের সদস্যরা নিহত হয়েছেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত