ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৪৯তম বিসিএসে ৫৬ শতাংশ প্রার্থীর অংশগ্রহণ, ফল শীঘ্রই
নিজস্ব প্রতিবেদক: ৪৯তম বিশেষ বিসিএস-এর বহুনির্বাচনী ধরনের লিখিত পরীক্ষায় মোট আবেদনকারীর ৫৬.৪৯ শতাংশ, অর্থাৎ ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেছেন। এ বিসিএসে মোট ৩,১২,৭৫২ জন প্রার্থী আবেদন করেছিলেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এসব তথ্য জানা গেছে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান জানিয়েছেন, চলতি সপ্তাহেই অথবা আগামী সপ্তাহে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। এরপর আগামী ২৬ অক্টোবর থেকে ৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে।
গত ২১ জুলাই ৪৯তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি, যেখানে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩ পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। গত ১০ অক্টোবর এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে, সরকারি কলেজগুলোর শূন্য পদ পূরণে ১৪তম, ১৬তম ও ২৬তম – এই তিনটি বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৩ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর