ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
বিচ্ছেদের জল্পনার মাঝেই ভালোবাসার বার্তা অভিষেকের
বিনোদন ডেস্ক: বলিউড তারকা দম্পতিদের বিচ্ছেদ গুঞ্জনের মধ্যে সব জল্পনা মিথ্যা প্রমাণ করে দিলেন অভিনেতা অভিষেক বচ্চন। সম্প্রতি তিনি তার অভিনয় জীবনের প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে 'সেরা অভিনেতা'র সম্মান অর্জন করেছেন। এই ঐতিহাসিক মুহূর্তে পুরস্কার হাতে নিয়ে মঞ্চ থেকে অভিষেক তার সাফল্য স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন এবং কন্যা আরাধ্যাকে উৎসর্গ করেছেন।
আবেগঘন কণ্ঠে অভিষেক বলেন, "ঐশ্বরিয়া আর আরাধ্যা, তোমাদের ধন্যবাদ আমাকে স্বপ্নপূরণের পথে এগিয়ে দেওয়ার জন্য। আশা করি, এই পুরস্কারের মধ্যে দিয়ে তোমরা নিজেদের ত্যাগের সার্থকতা খুঁজে পাবে। তোমাদের জন্যই আমি আজ এখানে দাঁড়িয়ে।" তিনি আরও জানান, গত ২৫ বছর ধরে এই পুরস্কার পাওয়ার স্বপ্ন দেখছিলেন এবং আজ তা সত্যি হয়েছে। তার পরিবার এই জয়ে তার থেকেও বেশি খুশি বলে উল্লেখ করেন।
অভিষেক তার সকল পরিচালক ও প্রযোজকদের ধন্যবাদ জানান যারা গত ২৫ বছর ধরে তাকে কাজের সুযোগ দিয়ে আস্থা রেখেছেন। তিনি মনে করেন, এই পুরস্কার পাওয়া সহজ ছিল না, তবে তিনি এর যোগ্য হতে পেরেছেন।
সুজিত সরকার পরিচালিত 'আই ওয়ান্ট টু টক' ছবিতে জীবনের শেষ পর্যায়ে এক অসুস্থ বাবার মেয়ের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার গল্পে অনবদ্য অভিনয়ের জন্য অভিষেক এই পুরস্কার জিতেছেন। তার তুখোড় অভিনয়ই তাকে এই বিশেষ সম্মান এনে দিয়েছে। পুরস্কার গ্রহণের সময় তিনি বাবা অমিতাভ বচ্চন এবং কন্যা আরাধ্যাকেও বিশেষভাবে ধন্যবাদ জানাতে ভোলেননি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- আজকের খেলার সময়সূচি (০১ নভেম্বর)
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ