ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
অভিনয় নয়, প্রযোজনায় তাসনিয়ার নতুন চমক
বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ টেলিভিশন, ওটিটি সিরিজ ও প্রেক্ষাগৃহে দাপট দেখিয়েছেন। তবে বর্তমানে অভিনয়ে তিনি তেমন ব্যস্ত নন। গত ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘ইনসাফ’-এর পর নতুন কোনো প্রজেক্টে তাকে দেখা যায়নি। এবার ফারিণ নতুন পরিচয়ে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অভিনয় ক্যারিয়ারে নিজের জায়গা তৈরি করার পর তিনি এবার নিজের ভাবনা পর্দায় তুলে ধরতে চান।
সামাজিক মাধ্যমে ফেসবুকে গত শনিবার একটি ছবি পোস্ট করে ফারিণ লিখেছেন— “আমি যদি প্রোডাকশন হাউস খুলি তাহলে সেটির নাম কি দেওয়া উচিত?” ফ্যানদের মন্তব্যে নানা রকম নাম প্রস্তাব আসে, যা দেখে অভিনেত্রী মন্তব্য করেছেন— “অনেক চমৎকার কিছু সাজেশন দিচ্ছেন আপনারা। ধন্যবাদ।”
এক সাক্ষাৎকারে ফারিণ বলেন, “আমি নিজের মতো করে কিছু করতে চাই। ভাবছি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার কথা, যেখানে নিজের চিন্তাভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে পারব।” আপাতত মিউজিক ভিডিও দিয়েই প্রযোজনা শুরু করতে চান তিনি। বছরশেষের দিকে তার নিজের গাওয়া নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশের মধ্য দিয়েই যাত্রা শুরু হবে প্রযোজনা প্রতিষ্ঠানটির। গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল, যিনি আগেও তার সঙ্গে কাজ করেছেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)