ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত
নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
রোববার (১২ অক্টোবর) সকালে ঘুমধুমের পেয়ারা বুনিয়া এলাকায় টহল দিচ্ছিলেন নায়েক আক্তার হোসেন। আচমকাই স্থলমাইন বিস্ফোরণ ঘটে। এতে তার ডান পায়ের গোড়ালি সহ পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহত নায়েক আক্তার হোসেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর রেজু আমতলী বিওপিতে কর্মরত রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণটি সীমান্তবর্তী ওই এলাকায় পূর্বে স্থাপিত স্থলমাইনের কারণে ঘটেছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজাহারুল ইসলাম চৌধুরী বলেন, “ঘুমধুম সীমান্তে বিজিবির এক সদস্য স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছেন। তবে এখনো তার সম্পূর্ণ পরিচয় নিশ্চিত হয়নি।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর