ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
দাবি না মানলে পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি এমপিও শিক্ষকদের
নিজস্ব প্রতিবেদক: বেতন-ভাতা সংশোধন ও অন্যান্য সুবিধা বৃদ্ধির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ রোববার (১২ অক্টোবর) সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাতা প্রদানের দাবিসহ তিন দফা বাস্তবায়নে সরকারকে একদিনের আল্টিমেটাম দিয়েছেন তারা।
ভোর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষকরা ঢাকায় এসে জড়ো হন প্রেসক্লাবের সামনে। তারা জানান, আগামীকাল সোমবারের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে মঙ্গলবার থেকে সারাদেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, আমরা সরকারের কাছে একদিন সময় দিয়েছি। দাবি বাস্তবায়নের ঘোষণা না এলে মঙ্গলবার থেকে পূর্ণ কর্মবিরতি শুরু হবে।
অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান শিক্ষকরা। তারা বলেন, আমরা ন্যায়সঙ্গত দাবি নিয়ে রাস্তায় নেমেছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।
শিক্ষকদের এই কর্মসূচিতে যোগ দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
এদিকে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, বাড়ি ভাতা বৃদ্ধির বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে আছে। বিষয়টি দ্রুত সমাধানে দুই মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে বৈঠক চলছে বলে তারা জানিয়েছেন। তবে ঢাকায় শিক্ষকদের আন্দোলনে কিছুটা অস্বস্তিতে পড়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)